রাশিয়া গেলেন ফজলে হোসেন বাদশা
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রাশিয়া গেছেন। বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য মোস্তফা আলমগীর রতন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ায় ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ইউনিয়নের (আইপিইউ) উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণের উদ্দেশে বৃহস্পতিবার বাংলাদেশ ত্যাগ করেছেন তিনি।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্যরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। তিনি এই সম্মেলনে অংশগ্রহণ শেষে ৬ নভেম্বর দেশে ফিরে আসবেন।
তার রাশিয়ায় অবস্থান পর্যন্ত পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুরুল হাসান।
এইউএ/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি