খালেদার পরোয়ানার প্রতিবাদে ঢাকায় বিএনপির বিক্ষোভ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
শুক্রবার দুপুরে বিক্ষোভটি রায় সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে ধোলাইখাল টায়ারপট্টিতে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এবং সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।
এ সময় অন্যান্যের মধ্যে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হান্নান, আবদুস সাত্তার, আরিফুর রহমান নাদিম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, তানভীর আহমেদ রবিন, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী, বিএনপি নেতা জাহিদ হোসেন নোয়াব, রফিকুল ইসলাম স্বপন, মো. ইব্রাহিম মোল্লা, গোলাম মোস্তফা সেলিম, শহীদুল হক শহীদ, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা আক্তারুজ্জামান বাচ্চু, ছাত্রদল নেতা আসাদুর রহমান আসাদ, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম প্রমুখ।
এমএম/একে/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি