বুধবার দেশে ফিরবেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী বুধবার (১৮ অক্টোবর) দেশে ফিরবেন। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শাইরুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন খালেদা জিয়া। এর আগের রাতে লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন তিনি।
উল্লেখ্য, গত ১৫ জুলাই (শনিবার) চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সফরটি তার চিকিৎসার জন্য হলেও রাজনৈতিক মহলে বেশ আগ্রহের জন্ম দেয়।
এমএম/আরএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি