খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতের বিষয় : ওবায়দুল
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত, সরকার নয়। তাই বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এখানে সরকারের কোনো হাত নেই।
বুধবার শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বনানীতে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কি না, তা সরকারের জানার কথা নয়। আদালত এ বিষয়ে বলতে পারবে।
বনানীতে পুষ্পস্তবক অর্পণের পর ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বুধবার আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে।
এফএইচএস/এমএমজেড/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি