কক্সবাজারের পথে খালেদা
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের পথে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে যাত্রা শুরু করেছেন তিনি।
দুপুরে ফেনী সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন বিএনপি চেয়ারপারসন। এর পর সেখান থেকে বিকেলে যাত্রা শুরু করে রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছে সেখানেই রাত্রীযাপন করবেন তিনি।
রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করবেন খালেদা জিয়া। বিকেলে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছাবেন এবং সেখানে রাত্রী যাপন করনে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং ত্রাণও বিতরণ করবেন।

এরপর আবার কক্সবাজার সার্কিট হাউজে বিশ্রাম শেষে চট্টগ্রাম সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা শুরু করবেন খালেদা জিয়া। সেখানে রাত্রীযাপন শেষে মঙ্গলবার চট্টগ্রাম সার্কেট হাউজ থেকে যথারীতি ফেনী হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এমএম/এনএফ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি