গুলশানে খালেদার সঙ্গে শ্যাননের বৈঠক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যানন।
সোমবার বেলা পৌনে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় সাড়ে ১১টায়। বৈঠকে থমাস এ শ্যানন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ পাঁচজন উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপনও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে দু’দিনের সফরে শ্যানন রোববার ঢাকা আসেন।
এদিকে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে কানাডিয়ান পার্লামেন্টের একটি প্রতিনিধিদল। গুলশান কার্যালয়েই ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানান দিদার। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনারের উপস্থিত থাকার কথা রয়েছে।
এমএম/এনএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি