বিপ্লব ও সংহতি দিবসে জিয়ার সমাধিতে যাচ্ছেন না খালেদা
‘বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে আগামীকাল ৭ নভেম্বর ( মঙ্গলবার) শেরে বাংলা নগরের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন না দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বাংলাদেশে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলনের কারণে জিয়ার সমাধিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বেগম জিয়া। সোমবার রাতে গুলশান কার্যালয়ের বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সিপিএ সম্মেলন শেষে জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন বলেও জানিয়েছে ওই সূত্রটি।
এদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। তবে অনুমতি না পাওয়ায় ১১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দিয়েছে দলটি।
সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, শ্রদ্ধা নিবেদনের জন্য এখনো তারা অনুমতি পাননি। তবে চেষ্টা করে যাচ্ছেন। সিপিএ সম্মেলন শেষে বিএনপি চেয়ারপারসন অবশ্যই জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানাবেন বলেও জানান তিনি।
এমএম/এসএইচএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি