শেকৃবি ছাত্রলীগের সম্মেলন ২৭ নভেম্বর
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর (সোমবার) এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক গতকাল (শুক্রবার) সকালে শেকৃবি ছাত্রলীগকে সম্মেলনের নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা জাগো নিউজকে বলেন, এবার সম্মেলনের তারিখ পেছানোর কোনো সম্ভাবনা নেই। সবকিছু ঠিক থাকলে সময়মতই সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে চলতি বছরের ১১ এপ্রিল এ সম্মেলনের তারিখ ঘোষণা করেছিল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। তারপর হঠাৎ করেই সম্মেলন স্থগিত হয়ে যায়। এরপর কয়েকবার সম্মেলনের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি।
উল্লেখ্য, ২০১৩ সালের ১১ অক্টোবর নাজমুল হককে সভাপতি ও দেবাশীষ দাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সর্বশেষ শেকৃবি শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল।
এমআরকে/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি