নাসির উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফাইল ছবি
শরীয়তপুর জেলা আওয়ামী লীগ নেতা ও শরীয়তপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে মরহুম নাসির উদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী।
অপর এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নাসির উদ্দিন আহমেদের বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে এক মেয়েসহ নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এফএইচএস/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি