আটক ৪ শিবিরকর্মী ২ দিনের রিমান্ডে
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে আটক চার শিবিরকর্মীর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মারুফ হোসেন ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- তৈমুর রেজা, মান্নান, মনির হোসেন ও মুত্তাকিন।
এর আগে দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে জামায়াতের ডাকা দ্বিতীয় দিনের হরতাল চলাকালে রোববার সকালে তাদের আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি