রোববার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আগামীকাল রোববার চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে গুলশান কার্যালয় সূত্র এ তথ্য জানা গেছে।
বৈঠকে প্রতি সপ্তাহে খালেদা জিয়ার আদালতে হাজিরা, মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন, সহায়ক সরকারের রূপরেখাসহ চলমান রাজনীতির নানা দিক নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এমএম/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ২ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৩ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৪ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৫ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ