জাতীয় স্মৃতিসৌধে জাকের পার্টির পুষ্পস্তবক অর্পণ
মহান বিজয় দিবসে (শনিবার) জাকের পার্টি ও এর বিভিন্ন সহযোগী সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকায় সকালে দলীয় নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালি সহকারে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল, বিশেষ মুনাজাত ও তবারক বিতরণ করা হয়।
বিকালে বনানীর কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে আলোচনা সভা, শহীদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে।
এদিকে, মহান বিজয় দিবসের কর্মসূচীর শুরুতে শনিবার ভোরে বনানীতে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। একইভাবে দেশব্যাপী জাকের পার্টির সব কার্যালয়েও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এইচএস/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ২ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৩ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৪ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৫ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ