আওয়ামী লীগের আলোচনা সভা আজ
বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আজ (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনা সভায় জাতীয় নেতা ও বিশিষ্ট বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১৮ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বরেণ্য শিল্পীরা গান পরিবেশন করবেন।
এফএইচএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি