‘আসামি সন্দেহে’ বিএনপির ১২ নেতাকর্মী আটক
রাজধানীর হাইকোর্ট এলাকায় খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে দাঁড়ানো অবস্থায় ১২ নেতাকর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। এদের মধ্যে পাঁচজনকে বার কাউন্সিলের গেটের সামনে থেকে ধরা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, তারা বিএনপির কি-না তা যাচাই-বাছাই করা হচ্ছে। ডিসেম্বরের ৫ তারিখে আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে থাকা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করে। আটকরা এই মামলার আসামি কি-না তা যাচাই-বাছাই করা হচ্ছে।
মঙ্গলবার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে হাজির হন খালেদা জিয়া। আটকরা তাকে অভ্যর্থনা জানাতে হাইকোর্ট এলাকায় অবস্থান নিয়েছিলেন।
এআর/জেডএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি