তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে খালেদা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই নেতার মধ্যে এ বৈঠক শুরু হয়।
খালেদা জিয়ার নেতৃত্বে বৈঠকে বিএনপি পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত আছেন।
বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট, রোহিঙ্গা ইস্যু ও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
সোমবার রাতে দু’দিনের সরকারি সফরে ঢাকা আসেন তুরস্কের প্রধানমন্ত্রী। মঙ্গলবার বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে মিলিত হন। বুধবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ওইদিনই তুরস্কের উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তার।
এমএম/এসআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি