শিমুল বিশ্বাসের জামিন আবেদন হাইকোর্টে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা ২৮ মামলায় জামিন আবেদন করেছেন তার আইনজীবী সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রোববার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদনটি করা হয়।
আগামী বৃহস্পতিবার এই জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন শিমুল বিশ্বাসের অপর আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারীতে বিএনপির ডাকা হরতাল ও অবরোধ কর্মসুচিতে নাশকতা ও গাড়ী ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এসব মামলা দায়ের করে পুলিশ।
এফএইচ/এসকেডি/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি