ছাত্রসমাবেশে অস্থায়ী মঞ্চে ভাষণ দেবেন খালেদা
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রসমাবেশস্থলে যোগ দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশান বাসভবন থেকে রওনা দিয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টা ৪৮মিনিটে সমাববেশস্থলে যোগ দিতে রওনা দেন খালেদা।
বিএনপি চেয়ারপারসনের চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারী জানান, অডিটরিয়াম কক্ষে এখনো তালা ঝুলছে। ম্যাডাম আসার পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
সমাবেশের সব প্রস্তুতি নিয়েও অনুমতি না পাওয়ায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে বিক্ষোভ করছেন ছাত্রসমাবেশে আগত ছত্রদলের নেতাকর্মীরা। বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে তারা অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন।
এমএম/জেএইচ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি