ক্ষমতার জন্য হত্যা বন্ধ হোক : খালেদা
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শুধু ক্ষমতা স্থায়ী করতে ৭১’র পর ভিন্নমতাবলম্বীদের হত্যা শুরু করে শাসকগোষ্ঠী, কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। ক্ষমতার জন্য হত্যা বন্ধ হোক।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে তিনি এসব কথা বলেন।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
খালেদা জিয়া টুইটে লিখেছেন, ‘রাজনৈতিক-বিশ্বাসের জন্য জানুয়ারি ২, ১৯৭৫ বিচারবহির্ভূত হত্যার শিকার হন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা প্রকৌশলী সিরাজ সিকদার, যে বিচার আজও হয়নি। শুধু ক্ষমতা স্থায়ী করতে ৭১’র পর ভিন্নমতাবলম্বীদের হত্যা শুরু করে শাসকগোষ্ঠী, কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। ক্ষমতার জন্য হত্যা বন্ধ হোক।’
এমএম/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাইয়ের পর নারীদের প্রতি সাইবার বুলিং বেড়েছে: নাহিদ ইসলাম
- ২ জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা-মিতু-নুসরাত
- ৩ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৪ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ৫ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না