দক্ষিণে বঙ্গবন্ধু এভিনিউ, উত্তরে বনানী মাঠে জনসভা
দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তিতে ৫ জানুয়ারি (শুক্রবার) ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে রাজধানীতে জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউ ও মহানগর উত্তরের উদ্যোগে বনানী পূজা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।
দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জনসভা উপলক্ষে সংগঠনের মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সব মহানগর, জেলা, উপজেলা ও থানাগুলো অনুরূপ কর্মসূচি পালন করবে। দেশব্যাপী এই কর্মসূচিতেও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
এইউএ/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী