বিএনপি-জামায়াতের নৈরাজ্যের খণ্ডচিত্র প্রদর্শন করবে আওয়ামী লীগ
আগামী ৭ জানুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগে ‘বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের খণ্ডচিত্র প্রদর্শন’ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচটি ইমাম।
আলোচনা সভায় বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যে ক্ষতিগ্রস্তরা উপস্থিত থেকে তাদের দুঃখ, কষ্ট ও যন্ত্রণার কথা তুলে ধরবেন।
শুক্রবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এফএইচএস/এমবিআর/এসএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ২ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৩ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৪ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৫ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ