আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদপ্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। শনিবার সকাল থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
মনোনয়ন ফরম কিনতে নগদ ২৫ হাজার টাকা দলের তহবিলে জমা দিতে হবে। এ প্রতিবেদন লেখা (বেলা সাড়ে ১২টা) পর্যন্ত ব্যবসায়ী আদম তমিজি হক ও রাসেল আশিকী ফরম কিনেছেন। মনোনয়নে আগ্রহীরা ১৫ জানুয়ারি পর্যন্ত এ ফরম কিনতে পারবেন।
দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এসব তথ্য নিশ্চিত করেছেন।
১৬ জানুয়ারি সন্ধ্যায় সাতটায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী বাছাই করা হবে।
আনিসুল হকের মৃত্যুতে ফাঁকা হওয়া ঢাকা উত্তর সিটির মেয়র পদ পূরণে ভোট হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। আর এ জন্য প্রার্থিতা জমা দেয়ার শেষ সময় ১৮ জানুয়ারি।
এইউএ/এআরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী