শিক্ষকদের প্রাণহানি হলে সারা দেশে আগুন জ্বলবে
জাতীয়করণের দাবিতে শিক্ষকদের চলমান অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিন। কোনো শিক্ষকের প্রাণহানি হলে সারা দেশে আগুন জ্বলবে।
শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষক ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের চলমান অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন তিনি।
আ স ম আবদুর রব বলেন, শিক্ষা কোনো ব্যয় নয়, জন্মগত অধিকার। এ জন্য সব শিক্ষা জাতীয়করণ করতে হবে।
রব বলেন, যে শিক্ষকরা আমাদের শিশুদের মানুষ হিসেবে গড়ে তোলেন, সেই শিক্ষকদের এ ধরনের অমানবিক অবস্থা মেনে নেয়া যায় না।
তিনি বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবির প্রতি আমার দল ও আমাদের জোট যুক্তফ্রন্টের পক্ষ থেকে সমর্থন জানাচ্ছি।
এইউএ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি