মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বিএনপি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বিএনপি। রোববার বেলা ১১টা থেকে এই কার্যক্রম শুরু হয়।
বিএনপির এই মনোনয়নপত্র ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আগ্রহী প্রার্থীদের আগামীকাল (সোমবার) বিকেল ৪টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করে ২৫ হাজার টাকা জামানতসহ জমা দিতে হবে।
দিনের শুরুতেই বেলা ১১টার দিকে বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ নয়াপল্টনে এসে মেয়র পদে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেন।
এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার হাতে মনোনয়নের আবেদনপত্র তুলে দেন।
এমএম/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি