টাইগারদের বিজয়ে প্রাণঢালা অভিনন্দন খালেদার
ফাইল ছবি
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারানোর গৌরবময় সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের জয়ের পরই এ অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, বাংলাদেশি টাইগাররা বর্তমানে ক্রিকেট খেলায় যেভাবে নিজেদের সক্ষমতা দেখিয়ে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে তাতে আমি গর্বিত ও আবেগাপ্লুত। আমি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ক্রিকেট খেলায় একের পর এক টাইগাররা যে কৃতিত্ব দেখাচ্ছে তা ক্রিকেটপ্রেমীদের মনে এক জোরালো আশার সঞ্চার করেছে।
সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, আমি খুবই আশাবাদী- নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে টাইগাররা ক্রিকেট খেলায় সারাবিশ্বে নিজ দেশের সুনাম ধরে রাখতে সক্ষম হবে। ক্রিকেট বিশ্বে জিম্বাবুয়ের মতো একটা চৌকস ও দক্ষ দলকে হারানোর কৃতিত্ব প্রমাণ করে- একাগ্রতা ও মনোবল বজায় রাখলে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছানো অসম্ভব নয়। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
এমএম/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি