নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী এক মোটরসাইকেল আরোহী বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশের সড়কে আল আলাফাহ ইসলামী ব্যাংকের সামনে এ ককটেল বিস্ফেরণের ঘটনা ঘটে।
তিনি জানান, নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল যাওয়ার পথে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের উল্টোপাশ দিয়ে ফকিরাপুলে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি রিকশা থেকে হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণে রিকশাটির চাকা দুমড়ে মুচড়ে যায়।

নয়াপল্টনে দায়িত্বরত পুলিশ কর্তমর্তা ‘সন্দেহভাজন’ রিকশাচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আটক রিকশাচালক মো. জুয়েল ফকিরাফুল টিঅ্যান্ডটি কলোনিতে বসবাস করেন বলে জানিয়েছেন।
এদিকে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও হঠাৎ ককটেল বিস্ফোরণে নয়াপল্টন এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
এমএম/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ২ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৪ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির