‘তিন কারণে শেখ হাসিনাকে আবার নির্বাচিত করুন’
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘উন্নয়ন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও জাতিকে মাথা উঁচু করে চলা এই তিন মূল কারণে শেখ হাসিনাকে আবার নির্বাচিত করুন।’
রোববার ঢাকায় রমনা উদ্যানে একটি রেস্তোরাঁয় সামাজিক সংগঠন ‘বাংলার আমরা’ আয়োজিত ‘সফল দেশের ইতিহাসে ক্ষমতার ধারবাহিকতা’ শীর্ষক দিনব্যাপী সিম্পোজিয়ামের সমাপনী বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
তারানা হালিম বলেন, ‘যেদল মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, সরকারে তার ধারাবাহিকতা প্রয়োজন। শেখ হাসিনার সরকার সব প্রতিশ্রুতি পূরণ করেছে। যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার, ডিজিটাল বাংলাদেশ, অর্থনৈতিক মুক্তি, পদ্মা সেতু নির্মাণ, বিদ্যাপীঠগুলোকে হানাহানিমুক্ত রাখাসহ নির্বাচনী ইশতেহারের পূর্ণ বাস্তবায়ন করেছে সরকার।’
সরকার কোনো অপরাধকে ছাড় দেয়নি উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বজিৎ হত্যার বিচারে ছাত্রলীগ নেতাদের ফাঁসির আদেশ হয়েছে। আওয়ামী লীগের এমপিকেও কারাগারে যেতে হয়েছে, মন্ত্রী, এমপি, দলীয় নেতাকর্মীরা কেউ দুর্নীতি করলে দুদকের বারান্দায় যেতে হয়েছে।
‘জাতিকে সাফল্যের শিখরে নিতে বর্তমান সরকারের ধারবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে তারানা বলেন, ২০০৬ সালের ছয়ের নিচের প্রবৃদ্ধি আজ সাত পেরিয়েছে, সেসময়ের মাথাপিছু আয় পাঁচশ’ তেতাল্লিশ ডলার থেকে আজ ষোলশ’ ডলারের বেশি, তখনকার বৈদেশিক মুদ্রা রিজার্ভ তিন বিলিয়ন থেকে আজ তেত্রিশ বিলিয়নের ওপরে। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন দেশ, শেখ হাসিনা দিয়েছেন উন্নত বাংলাদেশ
সিম্পোজিয়ামে সেরা উপস্থাপনার জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস দল এবং দ্বিতীয় সেরা হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয় দলের শিক্ষার্থীদের হাতে যথাক্রমে দশ ও পাঁচ হাজার টাকার চেক তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী।
এতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্যদের মধ্যে চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাতেমা জলিল সাথী উপস্থিত ছিলেন।
জেডএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি