জঙ্গি-রাজাকারমুক্ত দেশ গড়তে লড়বে শ্রমিকরা : ইনু
দেশকে জঙ্গি-রাজাকার ও বৈষম্য থেকে মুক্ত করার সংগ্রামে সক্রিয় হতে শ্রমিক-মজুরদের প্রতি আহ্বান জানিয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, জঙ্গি-সন্ত্রাসী-রাজাকার-তেঁতুলহুজুর থেকে দেশকে মুক্ত করতেই হবে। আর এ সংগ্রামে জাসদের সঙ্গে অংশ নেবে দেশের শ্রমিক-মজুরেরা।
শুক্রবার রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশের বার্ষিক সম্মেলনে শ্রমিকদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ্রমিক জোট সভাপতি শিরীন আখতারের সভাপতিত্বে ও জোটের সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েলের পরিচালনায় শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মধ্যে সুলতান উদ্দিন আহম্মেদ, জাহিদুল হক মিলু, মো. মোকাদ্দেম হোসেন, মেজবাহ উদ্দিন প্রমুখ সম্মেলনে বক্তব্য দেন।
এফএইচএস/জেডএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি