মঙ্গলবার কূটনীতিকদের সঙ্গে খালেদার জরুরি বৈঠক
ফাইল ছবি
বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার বিকেল ৪টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশের চলমান রাজনীতি ও বিএনপি চেয়ারপারসনের রায় নিয়ে কূটনীতিকদের সঙ্গে আলাপ অালোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে বিএনপির কূটনীতিক উইংয়ের সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
তবে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, তিনি বৈঠকের বিষয়ে কিছুই জানেন না।
এমএম/এমবিআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি