সিলেট থেকে ঢাকার পথে খালেদা জিয়া
সিলেট শহরে প্রায় ৬ ঘণ্টা অবস্থান শেষে সড়ক পথেই ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত ৯টা ৫০ মিনিটে সিলেটের সার্কিট হাউস থেকে রওয়ানা হন তিনি।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। এর আগে সকাল সোয়া ৯টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওয়ানা হয়ে বিকেল ৪টার দিকে সিলেট শহরে এসে পৌঁছান তিনি।
সিলেট পৌঁছে প্রায় ২ ঘণ্টা সার্কিট হাউসে অবস্থান শেষে হযরত শাহজালাল ও হযরত শাহ পরান (র:) মাজার জিয়ারত করেন বিএনপি প্রধান। এরপর রাত ৮টার দিকে সার্কিট হাউসে পৌঁছে সিলেটের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।
সার্কিট হাউসে রাতের খাবার শেষে সড়ক পথেই ঢাকার উদ্দেশে রওয়ানা হন তিনি।
এমএম/জেএ/এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি