ফেসবুকে লাইভ হবে খালেদার সংবাদ সম্মেলন
ফাইল ছবি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার আগের দিন আজ (বুধবার) বিকেলে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এ সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ দেখানো হবে বলে জানানো হয়েছে।
গুলশান কার্যালয় সূত্র জানায়, গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন বিকেল ৫টা থেকে ফেসবুকে লাইভ দেখানো হবে। বিএনপির অফিসিয়াল ফেসবুক গ্রুপ facebook.com/bnpbd.org এ ঠিকানায় বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ৩ ফেব্রুয়ারি লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় দেয়া খালেদা জিয়ার বক্তব্য ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়।
এমএম/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি