প্রবাসীদের সঙ্গে জেএসডি সভাপতির ঈদ শুভেচ্ছা
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও সাবেক মন্ত্রী আ.স.ম. আব্দুর রব যুক্তরাষ্ট্র প্রবাসীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। গত শনিবার প্রবাসের রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এর পর প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন আব্দুর রব।
এসময় যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে জেএসডি আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার শহিদুল্লাহ ফরায়জী। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আনোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ শামীম, সাংগঠনিক সম্পাদক মীর মো. তসলিম উদ্দিন খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মত বিনিময় অনুষ্ঠানে সুরকার ও গীতিকার শহিদুল্লাহ ফরায়জীর জন্মদিনের কেক কাটা হয়। ফরায়জী মুক্তিযুদ্ধের চেতনা, আইনের শাসন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা শোষনহীন সমাজের উপর গুরুত্বারোপ করেন।
বিএনপি ঢাকা মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ এম এ সালাম বলেন, বিএনপিকে আরও ঐক্যবদ্ধ হয়ে দেশে ও প্রবাসে কাজ করতে হবে।
এসআইএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি