শুক্রবার বিক্ষোভ, শনিবার দেশব্যাপী প্রতিবাদ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার রায়ের পর প্রতিবাদী আন্দোলনের ঘোষণা দিয়েছে তার দল বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, শুক্রবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করা হবে। শনিবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। এর পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।
বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেয়া হয়েছে। অপর আসামি খালেদার জিয়ার ছেলে তারেক রহমানসহ বাকিদের দেয়া হয়েছে ১০ বছরের সাজা।
এমএইচএস/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি