রাজধানীতে বিএনপির বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা।
আজ বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দৈনিক বাংলা, ফকিরাপুল ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হয়ে নাইটিঙ্গেল মোড়ে এসে শেষ হয়।
বিএনপির এই কর্মসূচিকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নাইটিঙ্গেল মোড়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হবার পর পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে বলে দাবি করেছে বিএনপি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।
একই দাবিতে আগামীকাল (শনিবার) দেশব্যাপী প্রতিবাদ সভা করার ঘোষণাও দিয়েছে বিএনপি।
এমএম/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী