প্রেস ক্লাবের সামনে কাল ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি বিএনপির
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে।
সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ঢাকার মতো সারা দেশে জেলার নেতারা তাদের পছন্দমতো স্থানে এ কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনে দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএম/ওআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি