গোলাপ দিয়ে লাঙ্গলে ভোট চাইলেন বাবলা
নিজ নির্বাচনী এলাকার সাধারণ মানুষের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে লাঙ্গল মার্কায় ভোট চাইলেন ঢাকা-৪ আসনের জাতীয় পার্টির সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা। বুধবার বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গোলাপ উপহার কর্মসূচির আয়োজন করে শ্যামপুর থানা জাতীয় পার্টি।
বুধবার দুপুরে দোলাইপাড়, জুরাইন বাজার, মুন্সিবাড়ী এলাকায় জনগণের হাতে গোলাপ ফুল তুলে দেন এমপি বাবলা। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা লিফলেটও বিতরণ করেন।
গোলাপ বিতরণের সময় বাবলার সঙ্গে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাংবাদিক সুজন দে, শ্যামপুর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ আলমগীর, জাতীয় পার্টির আহ্বায়ক মো. জিন্নাহ, সদস্য সচিব মো. আসাদ মিয়া, যুব সংহতি শ্যামপুর থানার আহ্বায়ব মারুফ হাসান মাসুম।
পরে মুন্সিবাড়ী সংক্ষিপ্ত পথসভায় এমপি বাবলা, দিন বদলের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, লাঙ্গল প্রতীক হচ্ছে পল্লীবন্ধু এরশাদের প্রতীক, উন্নয়ন, সমৃদ্ধি ও প্রগতির প্রতীক।
এমইউএইচ/এমআরএম/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি