মৌলবাদী শক্তিকে পরাজিত করে বিজয় ছিনিয়ে অানতে হবে : কাদের
ছবি-ফাইল
ক্ষমতাসীন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অাগামী ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে অামাদের শপথ নিতে হবে। মৌলবাদী শক্তিকে পরাজিত করে বিজয় ছিনিয়ে অানতে হবে। যারা ৭ মার্চ পালন করে না তারা স্বাধীনতা বিশ্বাস করে না।
বুধবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ অাওয়ামী লীগ অায়োজিত জনসভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঘোষণা দেন, অাগামীতে সকল কর্মসূচি ছুটির দিনে পালন করা হবে।
জনসভা পরিচালনা করেছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক অামিনুল ইসলাম। দুপুর অাড়াইটায় পবিত্র কোরঅান তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপেটক পাঠের মাধ্যমে জনসভা শুরু হয়।
এর আগে জনসভা মঞ্চে সকাল থেকেই বঙ্গবন্ধুর ভাষণ, দেশাত্ববোধক গান বাজানো হয়। জনসভা শুরুর অাগে দলের এমপি মমতাজ গান পরিবেশন করেন।
এফএইচএস/আরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি