রাজধানীতে বিএনপির বিক্ষোভ আজ
খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা এবং দলীয় নেতাকর্মীদের আটকের প্রতিবাদে আজ (শনিবার) রাজধানীর প্রত্যেক থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছিল বিএনপি। কর্মসূচির শেষ দিকে সেখান থেকে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদল সভাপতি মিজানুর রহমান রাজকে আটকের চেষ্টা করে সাদা পোশাকের পুলিশ। এ সময় দু’পক্ষের ধস্তাধস্তিতে পণ্ড হয়ে যায় অবস্থান কর্মসূচি। গ্রেফতার এড়াতে রাজ দৌঁড় দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ধরেন। তখন ডিবি পুলিশ তাকে টেনেহিঁচড়ে, চ্যাংদোলা করে আটক করে নিয়ে যায়।
পুলিশের ওই আচরণের প্রতিবাদে সেদিনই বিএনপি মহাসচিব শনিবার ঢাকা মহানগরের সব থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।
এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি