পুলিশের হাতে আটক ছাত্রদল নেতা জাকিরের মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আটক থাকা তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জাকির হোসেন (২৮) মারা গেছেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, গত ৬ মার্চ প্রেসক্লাবে বিএনপির আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে রমনা থানার পুলিশ তাকে আটক করে। পরদিন আদালতে হাজির করলে তাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবি পুলিশের রিমান্ড শেষে গতকাল (রোববার) অসুস্থাবস্থায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।
কারারক্ষক মো. হানিফ জাগো নিউজকে বলেন, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাকির হোসেনের কারাবন্দি নং-১০৯৬৫/১৮। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার বাহাউদ্দিন মুন্সিকান্দি এলাকায়। বাবার নাম সানাউল্লাহ। বর্তমানে তারা টঙ্গীর মাজুখাল এলাকায় থাকেন। জাকির হোসেনের স্ত্রী তানিয়া অাক্তার এবং মাহি অাক্তার (৮) ও অায়েশা অাক্তার (আড়াই বছর) নামে দুই মেয়ে রয়েছে।
নিহতের স্ত্রীর ভাই রাশেদ বলেন, গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শাহবাগ থানা পুলিশ তাকে অাটক করে। পরে তিনদিনের রিমান্ড শেষ গতকাল (রোববার) তাকে কারাগারে পাঠানো হয় বলে জেনেছি। আর অাজ শুনলাম সে মারা গেছে।
সাদ্দাম হোসাইন/জেইউ/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি