ঢামেক সিসিইউতে বিএনপি নেতা রিপন
অস্বাভাবিক রক্তচাপ, অনিয়মিত হৃদস্পন্দন ও বুকে ব্যথা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই নেতাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
রোববার সকালে তিনি হাসপাতালে ভর্তি হন। আসাদুজ্জামান রিপন সোমবার জাগো নিউজকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মোটামুটি সুস্থ আছি, বেশকিছু পরীক্ষা-নিরীক্ষার কথা বলেছেন চিকিৎসক। এসব পরীক্ষার পর চিকিৎসক পরবর্তী নির্দেশনা দেবেন।
কেএইচ/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী