নতুন নেতৃত্ব নির্বাচনে ছাত্রলীগের ভোটগ্রহণ চলছে
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নেতা নির্বাচন করতে দ্বিতীয় অধিবেশনের ভোটগ্রহণ চলছে। রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে ভোটগ্রহণ শুরু হয়।
এর আগে দু’দিনব্যাপি সম্মেলনের শনিবার উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোটগ্রহণের শুরুতে ভোট দিতে আসেন রংপুর বিভাগের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার কাউন্সিলরা।
রোববার সকাল ১০টা থেকেই দ্বিতীয় অধিবেশন শুরু হয়। শুরুতে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সঙ্গে আলোচনা করেন সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার সুমন কুণ্ডু, নির্বাচন কমিশনার মোস্তাফিজুর রহমান মোস্তাক, শেখ রাসেল।
সভাপতি পদে ৬৪ প্রর্থীর মধ্যে ৪৯ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। সাধারণ সম্পাদক পদে ১৪৯ প্রার্থীর মধ্যে ১০৯ জন প্রত্যাহার করেন। ফলে সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১৮ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া ছাত্রলীগের একশ ১১টি ইউনিটের প্রায় তিনহাজার কাউন্সিলর পরবর্তী দুই বছরের জন্য তাদের নেতা নির্বাচন করছেন। কাউন্সিলরা স্বচ্ছ ব্যালট বাক্সে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোটগ্রহণের শুরুতে মঞ্চে সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, ইকবালুর রহিম, ইসহাক আলী খান পান্না, নজরুল ইসলাম খান বাবু, মাহফুজুল হায়দার রোটনসহ কেন্দ্রিয় নেতারা উপস্থিত ছিলেন।
এএসএস/এএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি