খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে ৬ আইনজীবী
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেছেন তার ৬ আইনজীবী।
রোববার বিকেল পৌনে ৪টার দিকে নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে তারা প্রবেশ করেন।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসা আইনজীবীরা হলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুর রেজাক খান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
দলীয় সূত্রে জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সর্বশেষ অবস্থা চেয়ারপারসনকে অবহিত করতে এবং সদ্য নির্বাচিত হওয়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ফলাফল জানাতে অাইনজীবীরা কারাগারে প্রবেশ গেছেন।
কেএইচ/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী