র্যালির মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্বঘোষিত র্যালির জন্য পুলিশের মৌখিক অনুমতি মিলেছে বলে দাবি করেছে বিএনপি। সোমবার দলটির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম জাগো নিউজকে জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির র্যালির প্রস্তুতি ছিল। আজ পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি দেয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৭ মার্চ) এই র্যালির আয়োজন করা হয়েছে।
দলটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ‘দুপুর ২ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হবে। এটি কাকরাইল, শান্তিনগর মোড় হয়ে মালিবাগ মোড় পর্যন্ত অগ্রসর হবে।’
গত শনিবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মলনে স্বাধীনতা দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা দেন।
কেএইচ/এসএইচএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী