হাসপাতালে মির্জা ফখরুল
ছবি-ফাইল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘স্যার (মির্জা ফখরুল) হঠাৎ অসুস্থ বোধ করায় সকালে তাকে হাসপাতালে এনেছি। আশা করছি শিগগিরই তিনি সুস্থ হবেন।’
ইউনাইটেড হাসপাতালের ডা. মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে ফখরুল চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল মির্জা ফখরুলের। তার পরিবর্তে সেখানে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
কেএইচ/এসএইচএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী