গয়েশ্বরের পর এবার দুদুর কারামুক্তি
কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু। বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কৃষক দলের সহ-দফতর সম্পাদক এস কে সাদী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
শামসুজ্জামান দুদুকে জেলগেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কৃষক দলের সহ-সভাপতি আলহাজ নাজিম উদ্দীন মাস্টার, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলিম হোসেন, অধ্যক্ষ সেলিম হোসেন, মিন্টু সওদাগার, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, কৃষক দলের নেতা মো. হারুন প্রমুখ।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে মনাববন্ধন শেষে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার হন শামসুজ্জামান দুদু।
কেএইচ/এমএআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী