খালেদার চিকিৎসা নিয়ে সংবাদ সম্মেলন করবে ড্যাব
ছবি-ফাইল
দুর্নীতি মামলায় কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপিপন্হী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ড্যাব মহাসচিব এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এক খুদে বার্তায় জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
গত শনিবার (৭ এপ্রিল) কারাবন্দি খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। একই সঙ্গে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারা কর্তৃপক্ষের অনুরোধে চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
কেএইচ/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি