মির্জা ফখরুলের মা লাইফ সাপোর্টে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন (৮৬) লাইফ সাপোর্টে। ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি ছিলেন।
মঙ্গলবার ভোর রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের একটি ঘনিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করছে।
বিএনপি মহাসচিব ফখরুলসহ পরিবারের সদস্য ও স্বজনরা হাসপাতালে ফাতিমা আমিনের পাশে আছেন। ফাতিমা আমিনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।
ফাতিমা আমিনের স্বামী প্রয়াত মির্জা রুহুল আমিন আশির দশকে এইচ এম এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন।
কেএইচ/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি