ইসির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছেন। মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহামুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের পাশাপাশি, বিএনপির নেতাকর্মীদের মুক্তি ও দলীয় কর্মসূচি পালন প্রভৃতি বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে আলোচনা হবে।
এর আগে গত অক্টোবরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ২০ দফা দাবি তুলে ধরেছিল বিএনপি।
এইচএস/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী