‘অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার পাশে থাকতে হবে’
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে প্রবেশ করেছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার পাশে থাকতে হবে।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মতিয়া বলেন, মানুষকে মারা যায় কিন্তু তার স্বপ্নকে কখনও মারা যায় না। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বপ্ন আজও বেঁচে আছে। সেই স্বপ্ন এগিয়ে নিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। এ সময় কোনো ষড়যন্ত্র যেন এ অগ্রযাত্রা রুখে দিতে না পারে সে বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর শাখার সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালন করেন দক্ষিণ শাখার প্রচার সম্পাদক আকতার হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।
এইউএ/এএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি