মঠবাড়িয়া পৌর বিএনপি সভাপতিসহ ১২ নেতাকর্মী জেল হাজতে
প্রতীকী ছবি
মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি কেএম হুমায়ূন কবিরসহ ১২ নেতা কর্মীকে পিরোজপুরের ১ নম্বর স্পেশাল ট্রাইবুনালের বিচারক মো. গোলাম কিবরিয়া জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার তারা আদালতে হাজির হলে বিস্ফোরক আইনের মামলায় তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৩১ জানুয়ারি মঠবাড়িয়া উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ফজলুল হক মনি বাদী হয়ে মঠবাড়িয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার পিরোজপুরের ১ নম্বর স্পেশাল ট্রাইবুনালে হাজির হয়ে তারা জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন আবেদন নাকচ করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামি পক্ষের আইজীবী আহসানুল কবির বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসান মামুন/এসএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি