খালেদার মুক্তির দাবিতে নতুন কর্মসূচি বিএনপির
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে ৮ দিনের নতুন কর্মসূচি ঘোষনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার দুপুর পৌনে ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষনা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
কর্মসূচির মধ্যে রয়েছে আজ রোববার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, সোমবার (২৩ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিন বিএনপির বিএনপির বিক্ষোভ এবং বুধবার (২৫ এপ্রিল) বিএনপির উদ্যোগে সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
আগামী বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৭ এপ্রিল) বাদ জুমা সারাদেশে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও আরোগ্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে।
২৮ এপ্রিল জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ২৯ এপ্রিল রোববার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী ১ মে মঙ্গলবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করার ঘোষণা দিয়েছেন রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সেলিমুজ্জামান সেলিম, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।
এসআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি